logo

অবৈধ পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

অবৈধ পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। 

জরিমানা করা ইটভাটাগুলো হলো—এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস ও আইএনসি১ ব্রিকস।

ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের পাঁচটি ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব জেসমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব এস, এম, মনজুর-উল-আলম।