logo
Advertisement

ভোলায় স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

এশিয়া পোস্ট নিউজ,ভোলা
ভোলায় স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ভোলা জেলা ও দায়রা জজ আদালত। ছবি: এশিয়া পোস্ট

ভোলা সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় স্বামী মো. বশিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এই রায় ঘোষণা করেন।

Advertisement

সাজাপ্রাপ্ত মো. বশির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আ. রশিদের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি বশির ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতের যেকোনো সময় তার বসতঘরে স্ত্রী বিলকিসকে হত্যা করে। পরবর্তীতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি স্ত্রীর মরদেহে আগুন ধরিয়ে দেন। এতে ভুক্তভোগীর মুখ, গলা, ঘাড়, বক্ষ ও পাঁজরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্ত্রী বিলকিসের মৃত্যু নিশ্চিত করার পর বশির তার দুই সন্তান খাদিজা খাতুন ও মো. ইমরানকে নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান। দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ দিয়ে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বিষয় :