logo
Advertisement

শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই চাচাতো বোনের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বাগেরহাট, খুলনা
শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই চাচাতো বোনের
পুরানো ছবি

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) ও মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় দুই চাচাতো বোন জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই ঘেরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয়রা পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন।

খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।