logo

কাতারের সড়কে ঝরল ভোলার প্রবাসীর প্রাণ

কাতারের সড়কে ঝরল ভোলার প্রবাসীর প্রাণ
দুর্ঘটনায় প্রাণ হারানে প্রবাসী মো. বাবুল। ছবি: পরিবারের সৌজন্যে

কাতারে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল নামে ভোলার এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় হামাদ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে, ওই দিন ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কাতারের লুসাইল এলাকায় গাড়িচাপায় আহত হন তিনি।

মো. বাবুল ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শিবপুর খাসেরহাট এলাকার বাসিন্দা।

পরিবার জানায়, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় তার গাড়িটি নষ্ট হয়ে যায়। বাবুল নিজের গাড়িটি রাস্তার পাশে নিয়ে চেক করতে ছিলেন। পেছন থেকে আরেকটি গাড়ি তাকে চাপা দিলে আহত হন। পরে আহত অবস্থায় পুলিশ তাকে হামাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন জানান, বাবুলের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দ্রুত দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।