Advertisement

ইয়াবাসহ গ্রামপুলিশ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
ইয়াবাসহ গ্রামপুলিশ গ্রেপ্তার
গ্রেপ্তর গ্রামপুলিশ নাদিম শেখ। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রামপুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Advertisement

গ্রেপ্তারকৃত নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মো. হায়দার শেখের ছেলে।

পিরোজপুর সদর থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয় সদর থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নাদিমকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান ‘জিরো টলারেন্স’ নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন—এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না।