logo

বুলেট বৈরাগীর পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস এমপি মনিরুল হকের

বুলেট বৈরাগীর পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস এমপি মনিরুল হকের

কুমিল্লায় খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। 

তিনি বলেছেন, নিহত কাস্টমস কর্মকর্তার পরিবারের সার্বিক দায়িত্ব নেওয়া হবে। তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকায় নরসিংহ বিগ্রহ মন্দির পুনর্নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

মনিরুল হক চৌধুরী বলেন, বুলেট বৈরাগীর পরিবার যেন কুমিল্লায় স্থায়ীভাবে বসবাস করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার কথা বিবেচনায় নিয়ে তার স্ত্রীর জন্য চাকরির ব্যবস্থা করা হবে। 

পরে তিনি ফোনে বুলেট বৈরাগীর স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড সমাজে গভীর শোকের সৃষ্টি করে। ভুক্তভোগী পরিবারের পাশে সবাইকে দাঁড়ানো উচিত।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী সম্প্রতি কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত চালিয়ে যাচ্ছে।