logo
Advertisement

নওগাঁয় ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,নওগাঁ
নওগাঁয় ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার
গ্রেপ্তার দুই কিশোর। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর রানীনগরে ৬ বছরের এক শিশু দলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রানীনগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— মো. ইফতিয়াক (১৫) ও মো. মাৎরুফ (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৬ আগস্ট) বিকেল চারটার দিকে শিশুটিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রানীনগর থানা-পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় অভিযান চালিয়ে রানীনগর থানা পুলিশ ওই দুই কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে রানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর অভিযুক্ত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা শিশুটিকে ধর্ষণের কথা পুলিশের নিকট স্বীকার করেছে।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।