logo
Advertisement

একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছে: খোকন তালুকদার

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছে: খোকন তালুকদার
ছবি : এশিয়া পোস্ট

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বর্তমান সময়ে একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছে। আবার সেই একাত্তরের মতোই দেশের মধ্যে ষড়যন্ত্র করছে, দেশ বিক্রির ষড়যন্ত্র করছে, কিন্তু সফল হতে পারেনি। একাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই তাদের গাত্রদাহ শুরু হয়।

Advertisement

শনিবার (৩০ মে) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, বাংলাদেশে রাজনীতিতে জাতীয়তাবাদী দল স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, বীর উত্তম ছিলেন তার গড়া দল আজকের জাতীয়তাবাদী দল।

বাংলাদেশ, স্বাধীনতা এবং একাত্তর জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা সবাই ধারণ করে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ ও বর্তমান বিএনপি সরকার স্বাধীনতার পক্ষে থাকবে ও জনগণের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারাত হোসেন খান, ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।