logo
Advertisement

মহালছড়িতে তার ছিঁড়ে গোয়ালঘরে, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল তিন গরু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,খাগড়াছড়ি
মহালছড়িতে তার ছিঁড়ে গোয়ালঘরে, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল তিন গরু
মরা গরুগুলো পড়ে আছে মাটিতে। ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। রোববার সকালে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শান্তিনগর গ্রামে। ছবি: এশিয়া পোস্ট

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শান্তিনগর গ্রামে তার ছিঁড়ে গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে। এতে গোয়ালঘরে থাকা গরুগুলো বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে আসেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেন। তবে ততক্ষণে তিনটি গরু মারা যায়।

ক্ষতিগ্রস্ত গরুগুলোর মালিক মো. সমের আলী জানান, তার পরিবারের একমাত্র সম্বল ছিল ওই গরুগুলো। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। তিনটি গরু হারিয়ে তাদের জীবিকার বড় একটি অবলম্বন নষ্ট হয়ে গেছে।

মহালছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, তক্ষক (টুট্যাং) জাতীয় একটি প্রাণীর কারণে ব্লাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার চেষ্টা করা হবে।