মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-বোমা উদ্ধার

মানিকগঞ্জ জেলার হরিরামপুরের লেছড়াগঞ্জ এলাকা থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি ব্যাটারি সংযুক্ত বোমা, পাঁচটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার বোমাটি সেনাবাহিনীর ‘বম্ব ডিসপোজাল’ দল ধ্বংস করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাত আনুমানিক ১১টায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা লেছড়াগঞ্জ এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি ব্যাটারি সংযুক্ত বোমা, পাঁচটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাটি সেনাবাহিনীর ‘বম্ব ডিসপোজাল’ দল কর্তৃক ধ্বংস করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে বলেছে আইএসপিআর।