logo

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অন্তত ৫০ পরীক্ষার্থী। এতে তাদের অভিভাবকরাও অংশ নেন।

সোমবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনের সড়ক অবরোধ করে রাখে তারা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাত পোহালেই এসএসসি পরীক্ষা। কিন্তু তারা এখনো প্রবেশপত্র পায়নি। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ টালবাহানা করছে। তাই তারা মহাসড়ক অবরোধ করেছে। 

রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাস্থলে আসেন। তিনি প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

 

শেখ জাবের আহমেদ বলেন, ‘সব পরীক্ষার্থীর প্রবেশপত্রের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলব।’