গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট
এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টায় মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।
বিষয় :



