শিশুর শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষককে জুতার মালা পরিয়ে এলাকাছাড়া

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
শিশুর শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষককে জুতার মালা পরিয়ে এলাকাছাড়া
এশিয়া পোস্ট গ্রাফিক্স

নোয়াখালীর হাতিয়ায় সাত বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে বের করে দিয়েছেন।

Advertisement

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম মাওলানা মসলে উদ্দিন। তিনি মোজাফফরিয়া নূরানী হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও আহমদ মিয়া বাজার জামে মসজিদের মোয়াজ্জিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাফফরিয়া নুরানি হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার সাত বছর বয়সি এক ছাত্রীর শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে জড়ো হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করে। পরে তার গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

এলাকা থেকে বের করে দেওয়ায় এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। মাদ্রাসা কর্তৃপক্ষও কোনো বক্তব্য দেয়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :নোয়াখালী