রংপুরে ৪ খুন: চার্জশিট দাখিলের পরে হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন তথ্য দিল পুলিশ

রংপুর নগরীর মাছয়াপাড়ার দাসপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চার্জশিট দাখিলের পরে হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গণপতির বাসায় গচ্ছিত টাকা-পয়সা চুরি করতে গিয়েই পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
মু. মাহবুবুর রশীদ বলেন, আজ বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। মামলায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করেই চার্জশিট দাখিল করা হয়েছে।
বিস্তারিত আসছে...
