logo

পাহাড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

পাহাড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ দিল সেনাবাহিনী
এক প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে সনদপত্র। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনীর ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাঙামাটি সেনা রিজিয়নের ‘প্রান্তিক’ হলে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।

রাঙামাটি সেনা রিজিয়ন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জেলার ১০ উপজেলা থেকে ১৫ জন চিকিৎসা সহায়তাকারী অংশ নেন।

প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। ছবি: এশিয়া পোস্ট
প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। ছবি: এশিয়া পোস্ট

আয়োজকরা জানান, ভৌগোলিক দুর্গমতা ও যাতায়াত সমস্যার কারণে প্রত্যন্ত অঞ্চলের মা ও শিশুরা সময়মতো জরুরি চিকিৎসা পায় না। এই ঝুঁকি কমাতে স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল গড়ে তুলতেই সেনাবাহিনী ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, পাহাড়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিরলস কাজ করছে। এ ধরনের প্রশিক্ষণ মাতৃ ও শিশু মৃত্যু হার কমাতে কার্যকর ভূমিকা রাখবে।