logo

ধানক্ষেতে পড়ে ছিল অটোচালকের মরদেহ

ধানক্ষেতে পড়ে ছিল অটোচালকের মরদেহ
ধানক্ষেতে মরদেহ। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার লাকসাম উপজেলায় ধানক্ষেত থেকে কাউসার হোসেন (২৩) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাউসার হোসেন ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি একজন। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানক্ষেত কাউসারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। মরদেহের পাশে একটি সিগারেটের প্যাকেট পাওয়া গেছে বলেও জানা গেছে। খবর পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়।

লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।