আগে মাফ চান-পরে ভোট চান, জামায়াতকে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের উদ্দেশে বলেছেন, ১৯৭১ সালে পাকবাহিনীকে সহযোগিতা করার জন্য আগে মাফ চান, তারপর ভোট চান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী অনেক অত্যাচার-নির্যাতন করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আর পাক সেনাদের কারা সহযোগিতা করেছিল জামায়াত। আপনার ৭১ সালের কৃতকর্মের জন্য মাফ চান। তারপর জনগণের কাছে ভোট চান।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। হাসিনার আমলে আমরা কোনো কাজ করতে পারিনি, পালানোর পর আমরা উন্নয়নমূক কাজ শুরু করেছি। কৃষির উন্নতি হলেই আমাদের উন্নতি হবে।
বিএনপি মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে। সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব।
তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১৮ বছর তারেক রহমানকে দেশে আসতে দেয়নি শেখ হাসিনার সরকার। তার দেশে প্রত্যাবর্তনে লোকে লোকারণ্য হয়ে যায়। প্রথম দিন স্টেজে উঠে তারেক রহমান বললেন আমার একটা পরিকল্পনা আছে। তার পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। তিনি আমাদের মায়েদের উন্নতি করতে চায়।