টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টঙ্গী স্টেশন রোডসংলগ্ন ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয় জনতা। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ওই যুবকের বয়স ২০ থেকে ২৫ বছর।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় :গাজীপুর