logo

সিলেটে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

সিলেটে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকয়ার পাড় এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেট নগরের শাহপরান এলাকার সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকয়ার পাড় এলাকায় সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হন।

ওসি আরও জানান, নিহত দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।