মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ সুমন গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ মো. সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন আদারিয়াতলা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সুমন আদারিয়াতলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে সুমনকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় :মুন্সীগঞ্জ
.png)





