মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মন্ডল ওরফে ‘গাঁজা মনির’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০০টি ইয়াবা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চাচালিয়ে মনিরকে আটক করে।
গ্রেপ্তার মনির হোসেন মন্ডল ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় :মুন্সীগঞ্জ





