logo

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় ফারজানা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের পুনর্বাসন কেন্দ্রের ২৩৩ নম্বর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারজানা বেগম লালুয়া ইউনিয়নের পুনর্বাসন কেন্দ্রের ২৩৩ নম্বর ঘরের বাসিন্দা মো. নাজমুলের স্ত্রী। তাদের তিন বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এর আগে এলাকায় একটি সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। শনিবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। দুপুরে তাদের ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ভেতরে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।