মালয়েশিয়ায় ১০তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় ১০তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রবাসী শ্রমিক মিল্লাত হোসেন মারা গেছেন।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।
মিল্লাতের ভাই মো. শরীফ হোসেন বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিল। আজ তার সহকর্মীরা ফোন করে জানায় আমার ভাই কাজ করার সময় ১০তলা ভবন থেকে পড়ে মারা গেছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করা হবে।
.png)






