logo

বজ্রাঘাতে এক উপজেলায় তিনজনের মৃত্যু

বজ্রাঘাতে এক উপজেলায় তিনজনের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদের পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল মোতালিব নামের এক মাছ শিকারির মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা।

দুপুর সাড়ে ১২টার দিকে সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রাঘাতে মোনায়েম খাঁ নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা।

দুপুর ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান শুভ মণ্ডল নামে এক শ্রমিক। তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং ধান কাটার কাজে খালিয়াজুরীতে এসেছিলেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, তাদের মধ্যে একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।