শেরপুরে অটোরিকশার সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত ৮ ডিবি সদস্য

এশিয়া পোস্ট নিউজ, শেরপুর
শেরপুরে অটোরিকশার সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত ৮ ডিবি সদস্য
সড়কের পাশে উল্টে পড়ে আছে দুর্ঘটনার পুলিশের গাড়ি। ছবি: এশিয়া পোস্ট

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার পুলিশের গাড়ির সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আট সদস্য আহত হয়েছেন।

Advertisement

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর থেকে শ্রীবরদীতে নোহা মাইক্রোবাসযোগে অভিযানে যাচ্ছিল ডিবির একটি দল। ভারেরা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ডিবি সদস্যদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান বলেন, আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের কাজ চলছে।