ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপ, বিভাগীয় প্রধানকে অব্যাহতি

কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে একাডেমিক ও প্রশাসনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার অভিযোগ ওঠার পর কলেজ প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুসলিম সরদারকে বিভাগের সব একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। সম্প্রতি ছাত্রীদের সঙ্গে ওই শিক্ষকের ব্যক্তিগত কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কথোপকথনে আপত্তিকর ও যৌনতা–বিষয়ক আলোচনা রয়েছে বলে অভিযোগ ওঠে।
অডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসন দ্রুত বৈঠক করে। অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মো. মুসলিম সরদারকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. মুসলিম সরদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
অধ্যক্ষ হলেন অধ্যাপক মো. আসফাক হোসেন এশিয়া পোস্টকে জানিয়েছে, অভিযোগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার অভিযোগ ওঠার পর অব্যহতির সিদ্ধান্ত নিয়েছি।



