Advertisement

কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কুষ্টিয়া জেলার পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দলটির দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেল তিনটায় ভেড়ামারা উপজেলা এবং সন্ধ্যা ছয়টায় কুমারখালী উপজেলায় পদযাত্রা করার প্রস্তুতি ছিল। তবে সোমবার (২৭ জুলাই) রাতে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলে এনসিপির জুলাই পদযাত্রার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণে ২৮ জুলাই মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলার পদযাত্রা স্থগিত করা হলো। তবে পরদিন বুধবার (২৯ জুলাই) যথারীতি মানিকগঞ্জের দৌলতপুরে বিকেল তিনটায় এবং সদর উপজেলায় সন্ধ্যা ছয়টায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

কর্মসূচি স্থগিতের বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন, অনিবার্য কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুষ্টিয়ার দুই উপজেলায় মঙ্গলবারের নির্ধারিত পদযাত্রা স্থগিত করা হয়েছে। এই কর্মসূচির নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

বিষয় :কুষ্টিয়া