logo

সোমবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি এলাকায়

সোমবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি এলাকায়

ট্রান্সফরমার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের অনন্তপুর, বাদেআলী, মাসুকবাজার, তাজপুর সুকলামপুর, ছুন পাড়া, মেদেনীমহল বসন্তেরাগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর মীরেরগাঁও, সুজাতপুর সমূহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক সরবরাহ চালু করা হবে।

সাময়িক এমন ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২।