logo

রাশেদ প্রধানের ছবিতে ছাত্রদলের জুতাপেটা

রাশেদ প্রধানের ছবিতে ছাত্রদলের জুতাপেটা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধানের ছবিতে জুতাপেটা করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে গণকপাড়া রাস্তায় রাশেদ প্রধানের কুশপুত্তলিকাতে জুতাপেটার ঘটনা ঘটে।

এতে ছাত্রদলের পাশাপাশি যোগ দেয় মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সংগঠনের নেতাকর্মীরা।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ সময় রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।