Advertisement

বিএনপির ওয়ার্ড কার্যালয়ে মিলল ককটেলসদৃশ বস্তু

এশিয়া পোস্ট নিউজ, যশোর
বিএনপির ওয়ার্ড কার্যালয়ে মিলল ককটেলসদৃশ বস্তু
যশো শহর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার। ছবি : এশিয়া পোস্ট

যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় শহর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের দেখাশোনার দায়িত্বে থাকা মোহাম্মদ শাহিন সকালে কার্যালয় পরিষ্কার করার সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো স্কচটেপে মোড়ানো বস্তু দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় এক ব্যবসায়ী ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের জানান তিনি। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কার্যালয়ের ভেতরে রেখে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় :