logo

যশোরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গ্রেপ্তার বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল। ছবি: এশিয়া পোস্ট

যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাজালাল ওই গ্রামের মৃত রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে শাহাজালালকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।