logo
Advertisement

দৌলতদিয়ায় যৌনকর্মীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
গোয়ালন্দ, রাজবাড়ী
দৌলতদিয়ায় যৌনকর্মীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে প্রতিবেশীদের ভিড়। বুধবার রাতে দৌলতদিয়ার যৌনপল্লীতে। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে হোসনে আরা ওরফে হাসি নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যৌনপল্লীর রুবেল হোসেনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, গত সাত সেপ্টেম্বর একই যৌনপল্লীতে হামলার ঘটনায় সোনিয়া আক্তার নামে আরও এক যৌনকর্মীর মৃত্যু হয়েছিল।

স্থানীয় ও কয়েকজন যৌনকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে রুবেল হোসেনের ভাড়া বাসায় খাওয়া-দাওয়া করেন হোসনে আরা। বিকেলে তাকে যৌনপল্লীর ভেতরে ঘোরাফেরা করতে দেখা যায়। রাত সাড়ে ৮টার পর রুবেলের ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে হোসনে আরাকে হত্যা করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।