logo

চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে রাজপথে ১১-দলীয় ঐক্য, কঠোর বার্তা জামায়াত আমিরের

চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে রাজপথে ১১-দলীয় ঐক্য, কঠোর বার্তা জামায়াত আমিরের
ফরিদপুরের ভাঙায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে ১১-দলীয় ঐক্য। দেশের মানুষকে শান্তিতে রাখতে এসব অপকর্মে জড়িতদের বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা থেকে খুলনাগামী লংমার্চ চলাকালে ফরিদপুরের ভাঙায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের তাড়াতে হবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটায় যারা, তাদের দমন করাসহ জনগণের দাবি আদায়ে আজ রাজপথে নেমেছি। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই।

এর আগে ঢাকা থেকে যাত্রা শুরু করে ১১-দলীয় ঐক্যের গাড়িবহর। মাওয়া হয়ে মাদারীপুর ও শরীয়তপুরের মাঝামাঝি নাওডোবা এলাকা অতিক্রম করে বহরটি ফরিদপুরের ভাঙার দিকে এগিয়ে আসে। পরে ভাঙা গোলচত্বর পার হয়ে সেখানে যাত্রাবিরতি করে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন জামায়াত আমির।

এসময় জনগণের দাবি আদায়ের আন্দোলনে পাশে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার বক্তব্যে চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারত্বের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় উঠে আসে।