logo

সড়কের পাশে হাত-পা ও মুখ বাঁধা লাশ

সড়কের পাশে হাত-পা ও মুখ বাঁধা লাশ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মুন্সিবাড়ি যাওয়ার পথে সড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়েছিল। পরে লোকজন বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ জানায়, ওই ব্যক্তির হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। তার গায়ে দারোয়ানের একটি কটি, মুখের ভেতর একটি বাঁশি ছিল।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।