logo
Advertisement

সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
প্রতীকী ছবি

হামের উপসর্গ নিয়ে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় এক নার্সের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (১ জুন) সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটে এটি প্রথম প্রাপ্তবয়স্ক কারও মৃত্যুর ঘটনা।

নিহত জেরিন সুলতানা (২২) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা এবং সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১০০ জন ভর্তি আছেন। এর মধ্যে ২৪ জন প্রাপ্তবয়স্ক বলে জানান তিনি।

জেরিনের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, কয়েক দিন ধরে তিনি উপসর্গ নিয়ে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও অবনতি হলে রোববার (৩১ মে) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সাপোর্ট দেওয়া হয়। সোমবার সকালে তিনি মারা যান।

এদিকে, সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয় হামবিষয়ক দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে এক বছর ৭ মাস বয়সি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল হাসপাতালসহ সিলেট অঞ্চলে চিকিৎসাধীন আছেন ২৫৬ জন।