রংপুর বিভাগে ঈদুল আজহার নামাজের সময়সূচি ঘোষণা

রংপুর বিভাগের ৮ জেলায় ঈদুল আজহার প্রধান জামায়াতগুলোর সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী বিভাগের জেলাগুলোতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
রংপুর জেলা
বিভাগীয় নগরী রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নামাজের ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদুল আজহার প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দিনাজপুর জেলা
এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম ঈদগাহ মাঠ দিনাজপুর গোর এ শহীদ ময়দানে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। নামাজের ইমামতি করবেন দিনাজপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ হতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
গাইবান্ধা
গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ হতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজে ইমামতি করবেন আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান
কুড়িগ্রাম
কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদ উল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের জামায়াতকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।
পঞ্চগড়
পঞ্চগড় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠো প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। ইমামতি করবেন মুফতি আ ন ম আব্দুল করিম
নীলফামারী
নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
লালমনিরহাট
লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ হতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
.png)






