logo

৭১ বছর বয়সি বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
৭১ বছর বয়সি বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার তরিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ মে দুপুরে উপজেলার ইব্রাহিমপুরে ওই বৃদ্ধা মেয়ের বাড়ি থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে তরিকুল (২০) তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেন। পরে মেন্দের মাঠ এলাকায় ইব্রাহিমপুর পার্কের পেছনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দামুড়হুদা মডেল থানায় এ বিষয়ে মামলা হয়েছে।

এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।