ফেনীতে রেল কর্মকর্তার ওপর হামলা

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দরাপপুর জগতপুর গ্রামে রেলওয়ে কর্মকর্তা মীর মো. ইমাম উদ্দিনের (সেন্টু) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজ গ্রামে গেলে অজ্ঞাতনামা কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। হামলায় তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
ফেনীর হাসানপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মীর মো. ইমাম উদ্দিন (সেন্টু) বলেন, ‘আমি নিজ গ্রামে বেড়াতে গেলে স্থানীয় চার যুবক হঠাৎ আমার ওপর হামলা চালায়। তারা কিল-ঘুসি মারতে থাকে, আমি কিছু বুঝে উঠতে পারি না। আমার চিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হামলায় আমার মাথা, হাত, বুকে ও পিঠে আঘাত লেগেছে। আমি এই ঘটনার বিচারের দাবি জানাচ্ছি এবং দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি ফজলুল আজিম নোমান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি এবং পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।