নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রফিকুল ইসলাম আলম জয়রামপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পরপর দুই মেয়াদে শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়, যা দুটিতেই তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, একাধিক নাশকতার মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় এই সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)

