logo

মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ

মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ
মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের লালপুরে খেলার মাঠ থেকে সজীব কর্মকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌরসভার নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুলের পেছনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজীব কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের পেছনের মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি সজিব কর্মকারের বলে শনাক্ত করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

ওসি জানান, মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।