logo

সুনামগঞ্জে ঘোড়া হত্যার অভিযোগে আটক ১

সুনামগঞ্জে ঘোড়া হত্যার অভিযোগে আটক ১

সুনামগঞ্জে ফসলি জমি নষ্ট করায় ঘোড়া হত্যার অভিযোগে জয়ধর আলী (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। 

আটক জয়ধর আলী উপজেলার লালপুর নদীর পশ্চিম পাড়ের মৃত মন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সাদা রঙের এই ঘোড়ার মালিক ছিলেন সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রাম এলাকার আইয়ুব আলী। তিনি এই ঘোড়া দিয়ে গাড়ির মাধ্যমে মালামাল পরিবহন করতেন। ঘোড়ার মালিক পুলিশের কাছে অভিযোগ করে জানান, প্রতিরাতেই ঘোড়াটি খুঁটিতে বাঁধা থাকত। সোমবার সকালে গিয়ে দেখতে পান ঘোড়াটির পা বেঁধে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়। এতে ঘোড়াটি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এমন নির্মমতা খুবই দুঃখজনক। অভিযোগ পাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।