logo
Advertisement

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগর পার এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচারণা চালানো এবং বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

সাজ্জাদ হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচারণা ও বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয় :