logo

নড়াইলে ব্রিজের পাশ থেকে লাশ উদ্ধার 

নড়াইলে ব্রিজের পাশ থেকে লাশ উদ্ধার 

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ব্রিজের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তুলারামপুর এলাকায় ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত শরিফুল ইসলাম (৪৮) যশোর সদরের হাশিমপুর এলাকার ইন্তাজ আলী তরফদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তুলারামপুর ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেই সঙ্গে শরিফুলের মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড ও ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

তুলরামপুর এলাকার বাসিন্দা সাহেব মোল্যা জানান, বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর আজ দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।