বাঁশখালীতে শেখ হাসিনার নামে মাইকিং

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মাইকিং করা হচ্ছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ২টা থেকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক বসিয়ে এ বক্তব্য প্রচার করা হয়।
২ মিনিট ৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় মাইক বসিয়ে আগে থেকে রেকর্ড করা একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে কর্মসূচির আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ নাম ব্যবহার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, কারা মাইকিং করছে, বিষয়টি জানা নেই। তবে ঘটনাটির সত্যতা যাচাইয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
