logo

সরকারবিরোধী বৈঠক থেকে আ.লীগের ১০ কর্মী গ্রেপ্তার

সরকারবিরোধী বৈঠক থেকে আ.লীগের ১০ কর্মী গ্রেপ্তার
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

বরিশালে সরকারবিরোধী গোপন বৈঠকের সময় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পালিয়ে গেছে প্রায় আরও ৪০-৫০ জন কর্মী।

শুক্রবার (২২ মে) ভোরে নগরীর ব্রজমোহন কলেজ-সংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ইমন ভূঁইয়া, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারবিরোধী ও নাশকতা পরিচালনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বরিশালের ব্রজমোহন কলেজ-সংলগ্ন মধু মিয়ার পুল এলাকায় জড়ো হয়ে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ১০ জনকে গ্রেপ্তার করা হলেও ৪০-৫০ জনের মতো পালিয়ে গিয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রামদা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। বিচারক গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠিয়েছে। পলাতকদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।