logo

ঠাকুরগাঁওয়ে এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠান
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও নানা আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে কেকে কেটে ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের কোচ রাশেদ ইকবাল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, আকচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমলা রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম রোহান, সাংবাদিক জাকির মোস্তাক মিলু, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।

বক্তারা বলেন, এশিয়া পোস্ট ইতোমধ্যে সংবাদমাধ্যম হিসেবে অনেক সুনাম অর্জন করেছে। আমরা আশা করি- এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে কাজ করবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।