সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়।
ভূতাত্ত্বিক দ্বারা পরিচালিত জার্মান ভিত্তিক ভূকম্পন বিষয়ক পোর্টাল ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ২১ কিলোমিটার দূরে। তবে ভূমিকম্পের গভীরতা নির্ধারণ করা যায়নি।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।