logo

জাহাজে মজুত করে রাখা ছিল ৩৭ হাজার লিটার ডিজেল

জাহাজে মজুত করে রাখা ছিল ৩৭ হাজার লিটার ডিজেল

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙ্গর করে রাখা জ্বালানি তেলবাহী একটি জাহাজ থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বিপুল পরিমাণ এই ডিজেল ট্যাংকার জাহাজটিতে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এই ডিজেল জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।