কিস্তি দিতে না পারা গৃহবধূ কারাগারে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হওয়া জান্নাতি খাতুন নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে ওই গৃহবধুকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক একটি এনজিওতে চাকরি করতেন। চাকরির শর্ত অনুযায়ী তিনি ২৪ হাজার ৮০০ টাকা জামানত রাখেন। একই সময়ে তার স্ত্রীর নামে ৫০ হাজার টাকার ক্ষুদ্র ঋণ নেওয়া হয়।
জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক বলেন, আমি চাকরির সময় রাখা জামানতের টাকা ঋণের সঙ্গে সমন্বয়ের জন্য বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা তা না করে সাদা চেকের মাধ্যমে কত টাকা দাবি করে মামলা করেছে, সেটাও আমরা জানি না।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গৃহবধূর বিরুদ্ধে একটি এনজিওর করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।