logo

জয়পুরহাটে আওয়ামী লীগ নেতা মনোয়ার গ্রেপ্তার

জয়পুরহাটে আওয়ামী লীগ নেতা মনোয়ার গ্রেপ্তার
গ্রেপ্তার মনোয়ার হোসেন মন্ডল। ছবি: এশিয়া পোস্ট

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা মনোয়ার হোসেন মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মনোয়ার ওই গ্রামের মৃত আত্তাফ মন্ডলের ছেলে।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার নওপাড়া গ্রামে নিজ বাড়ির আশপাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনোয়ার কালাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কালাই থানা-পুলিশের একটি দল নওপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির আশপাশ থেকে তাকে আটক করা হয়। পরে রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।